সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া-মোনাজাত

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া-মোনাজাত | সমবানী

বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সোমবার সকালে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, সাবেক আহবায়ব জাকির হোসেন শরীফ, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, ধানের শীষ প্রতীক প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেটে এসএম মনিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, গৌরনদী বন্দর থানা মসজিদের মুহতামীম মাওলানা কারী আব্দুল আজিজ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading