বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে কয়েকদিন থেকে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের চরম দূর্ভোগ

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | ঘোড়াঘাটে কয়েকদিন থেকে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের চরম দূর্ভোগ | সমবানী

দিনাজপুরের ঘোড়াঘাটে কয়েকদিন থেকে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের চরম দূর্ভোগ দেখা দিয়েছে। জানা যায়, ঘোড়াঘাটে খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে বাড়িতে বসে খড় কুটা জ্বালিয়ে শীত নিবারন করছে।

এদিকে ঠান্ডা হিমেল হাওয়ায় শীত জনিত কারণে ছোট ছোট শিশু বাচ্চা ও বয়ষ্ক মানুষকে কফ, কাশি, নিউমোনিয়ায়, জ্বরে, পাতলা পায়খানা, আমাশয় রোগে আক্রান্ত হয়ে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে। অপরদিকে ভ্যান চালক, রিক্সা চালকরা কনকনে শীতে গরম কাপড়ের অভাবে তাদের জনÑজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।

প্রতি বছরই কনকনে শীতে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও ঘোড়াঘাট উপজেলার এনজিও গুলো গরম কাপড় কম্বল, সোয়েটার, কোর্ট অসহায় ছিন্নমুল মানুষের মাঝে বিতরণ করতে দেখা গেলেও এবার শীতে তা কাউকে বিতরণ করতে দেখা যায়নি। এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তা কতর্ৃক ঘোড়াঘাটে সরেজমিনে তদন্ত করে অসহায় ছিন্নমুল মানুষের মাঝে শীত জনিত বস্ত্র বিতরণ করতে এলাকাবাসী জোর দাবি জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading