বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি হলরুমে ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ২৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম। এছাড়া দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার।

উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক কৃষাণি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, অনাবাদি পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় ছায়া জায়গায় আদা চাষ করলে কৃষকদের নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারবে। বাড়ির আশেপাশের কোন জায়গা ফাঁকা না রেখে আমরা যদি বিভিন্ন মৌসুমে বিভিন্ন প্রকারের সবজি চাষ করি তাহলে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading