দুমকিতে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
মহান স্বাধীনতার ঘোষক,বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান, মোঃ আমির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খান ও সহিদুল ইসলাম সরদার,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মোঃ মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ গোলাম সরোয়ার প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
