গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক পদে জাকির হোসেন পুনর্বহাল
প্রতিনিধিঃ
বিএম বেলাল, গৌরনদী, বরিশাল
বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির আহ্বায়ক পদে মো. জাকির হোসেন শরীফকে পুনর্বহাল করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তাঁর বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে তাঁকে পুনরায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়্ াহয়েছে। ১২ মার্চ বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের যৌথ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গৌরনদী পৌরসভার বিএনপির আহবায়কের বহিঃস্কার আদেশ কেন্দ্র থেকে প্রত্যাহার হওয়ায় মো. জাকির হোসেন শরীফকে আহবায়ক হিসাবে পুনঃবহাল করা হল। একইসঙ্গে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া স্ট্রোকজনিত কারণে শারীরিক ভাবে অসুস্থ থাকায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ১নং যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে ৮নং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদারের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় তাঁর স্থলে শামীমুল হক শামিমকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অনুলিপি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি পাঠানো হয়েছে।
এ বিষয়টি মিজানুর রহমান খান মুকুল নিশ্চিত করে বলেন, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আনিত অভিযোগ কেন্দ্রীয় বিএনপি তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে তার (জাকির) বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন। জাকির হোসেনের বহিস্কারাদেশ প্রত্যাহারের প্রেক্ষিতে আমরা তাকে (জাকির) আহ্বায়ক পদে পূনর্বহাল করেছি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
