হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাত্র পাঁচ টাকায় পাঁচটি আইটেম দিয়ে ইফতার সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ। খিচুড়ি, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি বরই, মুড়ি ও শসা সহ ৮ থেকে ১০ ধরনের ইফতার সামগ্রীর মধ্যে পাঁচটি আইটেম সহ এই প্যাকেট পেয়ে খুশি স্থানীয় নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাকিমপুর হিলি পৌর শহরের সিপি মোড়ে বসছে ‘পাঁচ টাকার ইফতার’ নামের স্টলটি।
শ্রমিক সামছুর রহমান বলেন, সারাদিন কাজ করে ৩০০ টাকার বেশি আয় করা যায় না। এই টাকা দিয়ে ইফতার কেনা কঠিন। কারণ, অন্য বাজার করতে হয়। তবে ৫ টাকায় ইফতার পেয়ে ভাল লাগছে। ৫ টাকায় ৫ রকমের খাবার পেলাম। এতে আমি খুশি যারা এই ব্যবস্থা করেছেন আল্লাহ তাঁদের ভালো করুন।
মুদি দোকানি ইউনুস বলেন, বাজারে ইফতার কিনতে গেলে ৫০ টাকার নিছে পাওয়া যাবে না। সেখানে দুই জনের ইফতার নিলাম মাত্র ১০ টাকা দিয়ে। আমি চায় এই ধারাবাহিকতা বজায় রাখা দরকার।
সংগঠনটির সদস্য গোপাল বলেন, আমরা বাহিরে পড়াশুনা করি। সেখানে বাবা মা যে টাকা দেয়। সেখান থেকে কিছু টাকা সংগঠনে জমা দিয়ে এই ধরনের সেবা মূলক কাজ করে থাকি।
এই মানবিক কর্মসূচির মাধ্যমে সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন-সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বলে জানান উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রধান নির্বাহী রাতুল ইসলা।
তিনি বলেন, রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।
উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ নাঈম হোসেন বলেন, আমরা বন্ধুরা সবাই যারা বাহিরে থাকি। পবিত্র রমজান ও অন্য ছুটিতে এসে সমাজের বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকি। এবারেও রমজানের শুরু থেকেই বিভিন্ন গরীব অসহায় ও দুস্ত মানুষের জন্য সেহরী, এতিমখানা মাদ্রাসায় খাবার ও ইফতার বিতরণ করা হয়েছে।
স্থানীয় সুশীল সমাজও উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ এর সেক্রেটারি রাজু মুন্সী, প্রাধান নির্বাহী রাতুল, সাংগঠনিক সম্পাদক ফাহিম, যুপ্ন সম্পাদক মারুফ হোসেন সদস্য ইফতি, সাদিক সহ অনেকে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
