শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে ফোনে ভিডিও ধারণ করায় যুবককে গলায় গামছা পেঁছিয়ে হত্যা

০ টি মন্তব্য 7 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | মোবাইলে ফোনে ভিডিও ধারণ করায় যুবককে গলায় গামছা পেঁছিয়ে হত্যা | সমবানী

গাজীপুরের শ্রীপুরে এক নারীকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অপবাদ দিয়ে নুরুজ্জামান(৩৮) নামের এক যুবককে পিটিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার মুলাইদ গ্রামের তৌফিক সিএনজি পাম্পের পিছনে মোফাজ্জলের বাড়িতে।

নিহত নুরুজ্জামান ময়মনসিংহের ফুলপুর থানার সাইল্লা বউলা গ্রামের মো: মোতালেবের সন্তান। সে পেশায় একজন গাড়ি চালক।

নিহতের ছোট ভাই খোকন বলেন,আমি গাজীপুর চৌরাস্তায় থাকি। আমার ভাই মুলাইদ এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি গাড়ি চালাতেন। বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ পাই। ঘটনা স্থলে এসে শুনতে পাই ওই দিন মোফাজ্জলের বাড়ির এক ভাড়াটিয়া নারীকে গোপনে ভিডিও ধারণ করার অভিযোগ তুলে বাড়ির ম্যানেজার তাকে ঘরের ভিতর নিয়ে যায়। একপর্যায়ে তাকে ধরে মারধর করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা নুরুজ্জামানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

নিহত নুরুজ্জামানের পরিবার দাবি করেছে, ভিডিও করার অভিযোগটি ভিত্তিহীন এবং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আলমগীর হোসেন জানায়, ঘটনার খবর পেয়ে রাত ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading