বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা | সমবানী

কাউখালী উপজেলার বিভিন্ন গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে স্থানীয় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি মোল্লা বাড়ির জামে মসজিদের সামনে ঈদগাহ মাঠে সকাল সোয়া আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের ইমামতি করেন মোঃ মহিউদ্দিন আহমেদ। এই নামাজে অত্র ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় দুই শতাধিক মুসল্লী নামাজ আদায় করেন। আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে সবাই নতুন পোশাক পরে ঈদগাহে সমবেত হন এবং নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
এই গ্রামগুলোতে ১৫ বছর ধরে সৌদি আরবের চাঁদ দেখার সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখা এবং ঈদ পালন করার রেওয়াজ চলে আসছে।

এখানকার মুসল্লিরা বলেন,আমরা বিশ্বাস করি বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করা ওয়াজিব। সেই নিয়ম মেনেই আমরা প্রতি বছর এভাবে ঈদ পালন করে আসছি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading