বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

০ টি মন্তব্য 22 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভান্ডারিয়া (পিরোজপুর)
print news | ভান্ডারিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত | সমবানী

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। সোমবার (১৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদারের সভাপতিত্বে কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপ পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিশ^জিৎ মিত্র প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, জনসংখ্যা আমাদের সম্পদ হলেও পরিকল্পনাহীন জনসংখ্যা বৃদ্ধি দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করে। পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading