রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে ধানের উৎপাদনশীলতা বাড়াতে ওয়ার্কশপ অনুষ্ঠিত

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
print news | পবিপ্রবিতে ধানের উৎপাদনশীলতা বাড়াতে ওয়ার্কশপ অনুষ্ঠিত | সমবানী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের উদ্যোগে জেনেটিক এবং মাইক্রোবায়াল উদ্ভাবন ব্যবহার করে ফসফরাস ঘাটতিযুক্ত মাটিতে ধানের উৎপাদনশীলতা উন্নত করা। শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবিতে গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। আজকের এই প্রজেক্টের উদ্ভাবনী ফলাফল যেন ল্যাবের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা কৃষকের মাঠ পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমাদের শিক্ষকরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণায় আরও মনোযোগী হলে বিশ্ববিদ্যালয় জাতীয় কৃষি গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।”

ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শতাধিক শিক্ষক-গবেষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্ভাবনী পদ্ধতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করে যে এই গবেষণা দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়ে কৃষকদের উপকৃত করবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading