রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ভূমি সেবা বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 22 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ভূমি সেবা বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ইজিএস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে জমিজমা সংক্রান্ত বিষয় সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) শিক্ষার্থীদের হাতে-কলমে জমিজমা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হাতে কলমে শিখিয়ে দেয়। প্রশিক্ষণে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, আমরা সার্বক্ষণিক জনগণের সেবা দেওয়ার চেষ্টা করি। উপজেলার প্রতিটি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয়দের ভূমি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ও পরামর্শ দিয়ে থাকে।

ভূমি অফিসের কোন কর্মকর্তা কিংবা কর্মচারীরা আপনাদের সেবা দিতে গিয়ে কোন অনিয়মের আশ্রয় নিলে আমাকে বললে আমি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading