বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ৩ঘন্টা সড়ক অবরোধ

০ টি মন্তব্য 5 ভিউ 7 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ৩ঘন্টা সড়ক অবরোধ | সমবানী

গাজীপুরের শ্রীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা দিকে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের শিমুলতলী এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। শ্রমিকদের এই অবরোধের ফলে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন কারখানার শ্রমিকসহ নানান পেশার মানুষ। পরে ঘটনা স্থলে পুলিশ এসে সকাল সাড়ে ১০ দিকে প্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

শ্রমিকেরা অভিযোগ করেন, ২০ সেপ্টেম্বর বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

কারখানার শ্রমিক শফিকুল ইসলাম বলেন, ‘আজ বেতন সবার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক তালাবদ্ধ। এ জন্য সব শ্রমিক বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছি। মালিক পক্ষ আমাদের সঙ্গে প্রতারণা করছে।’

শ্রমিক মাহবুব আলম বলেন, ‘এক মাস বেতন না পেলে সংসার চালাতে হিমশিম খেতে হয়, আর তিন মাস ধরে বেতন বন্ধ! আমাদের মতো শ্রমিকদের সংসার, সন্তানের পড়াশোনা ও চিকিৎসা কী করে চলে? এমনিতেই কেউ সড়কে আসে না। আজ বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।’

রোজাউল নামের এক শ্রমিক বলেন, কঠোর পরিশ্রম করে বেতনের টাকায় শ্রমিকদের সংসার চলে। পারিশ্রমিক না পেলে ওই শ্রমিকের ওপর নির্ভরশীল পরিবার কী দুরবস্থায় থাকে, তা কর্তৃপক্ষ বুঝতে পারে না।

কারখানার শ্রমিক মামুন মিয়া বলেন, ‘আজ বেতন সবার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক তালাবদ্ধ। এ জন্য সব শ্রমিক বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছি। মালিক পক্ষ আমাদের সঙ্গে প্রতারণা করছে।’

বিক্ষোভের মুখে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন দাবি করেন, বকেয়া বেতন পরিশোধের আজ পূর্বনির্ধারিত তারিখ থাকলেও ব্যাংকের সমস্যার কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘বেতন পরিশোধের পর কারখানা খুলে দেওয়া হবে। বকেয়া বেতন পরিশোধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এরই মধ্যে শ্রমিকেরা রাস্তায় নেমেছে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, সকালেই শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে ঘটনাস্থলে আমি নিজে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading