সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে, দেশকে দুর্নীতিমুক্ত করব
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে, সন্ত্রাসী, চাঁদাবাজি ও অপরাধীদের দলে কোন ঠাই নেই। দেশকে দুর্নীতিমুক্ত করব এ কথাগুলো বলেছেন পিরোজপুর ২ (কাউখালী ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর সুমন শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় পিরোজপুরের কাউখালী উপজেলা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পরবর্তী উপস্থিত সুধী সমাজের সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় এ কথাগুলো বলেন।
এছাড়া তিনি আরো বলেন, অন্যায় ভাবে কাউকে হয়রানি করা যাবে না। আমি এখন কোন দলের এমপি না, সকল জনগণের সেবক। জনগণের সুখ-দুঃখে পাশে থাকবো এবং এলাকার সমস্যা গুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব ইনশাল্লাহ। আপনার আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করে যেতে পারি। সকল শ্রেণীর মানুষ সমান অধিকার পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার,রফিকুল ইসলাম রফিকসহ অঙ্গসংগনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সকল শ্রেণী পেশার মানুষ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
