হিলি স্থলবন্দরে আমদানি–রপ্তানি জোরদারে মতবিনিময় সভা
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এস এম সাইফুজ্জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস কমিশনারেট-এর কমিশনার মোহাম্মদ শফিউর রহমান।
হিলি পানামা পোর্টের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। সভায় বন্দর দিয়ে পণ্য আমদানি–রপ্তানির প্রক্রিয়াগত জটিলতা, কাগজপত্র যাচাই-বাছাই, রাজস্ব আদায়, পণ্য দ্রুত খালাস এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্যবসায়ীরা তাদের বক্তব্যে দ্রুত সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং বন্দরের কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজ করার দাবি জানান। জবাবে কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের কথাও জানান তারা।
সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও কার্যকর যোগাযোগের মাধ্যমে হিলি স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে, যা আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন ও জাতীয় রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
