কুড়িগ্রামে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিনিধিঃ
কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে নাসরিন বেগম (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার নুর আলমের স্ত্রী।
ঘটনার পর নিহতের স্বামী নুর আলম পলাতক রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাসরিন বেগমকে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেলে তার শয়ন কক্ষে খুঁজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় ঐ গৃহবধুর নিথর দেহ দেখতে পান। পরে বাড়িতে তার স্বামীকে দেখতে না পেয়ে দেখতে না পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে রাতে সেহরি খাওয়ার পর ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে যায়। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মান অভিমান থেকে নাসরিন বেগম আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশও।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
