রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের বিজয়: ফল ঘোষণার পর তারেক রহমানের সঙ্গে জাহিদ হোসেনের শুভেচ্ছা বিনিময়

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | দিনাজপুর-৬ আসনে ধানের শীষের বিজয়: ফল ঘোষণার পর তারেক রহমানের সঙ্গে জাহিদ হোসেনের শুভেচ্ছা বিনিময় | সমবানী

​দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৪,৪১৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।
​নির্বাচনী ফলাফল এক নজরে
​নির্বাচন পরবর্তী প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যায়, ১৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে ডা. জাহিদ হোসেন বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হয়েছেন।

অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বিএনপি (ধানের শীষ) ২০৫,১১৮,
মোঃ আনোয়ারুল ইসলাম জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা (১৯০,৭০৩), মোঃ রেজাউল হক জাতীয় পার্টি (লাঙ্গল) ২,৬৮৯, মোঃ নূর আলম সিদ্দিক ইসলামী আন্দোলন হাতপাখা ১,৬৫৯।
এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ৪০১,১৮৮ এবং ভোট প্রদানের হার ৭৩.৬৩%।

​বিজয় নিশ্চিত হওয়ার পর অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন মুঠোফোনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ফলাফল ঘোষণার পর এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করতেই কান্নায় ভেঙে পড়েন নব নির্বাচিত এই সংসদ সদস্য।
​তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।এই বিজয় জনগণের।

​বিজয় ঘোষণার পর থেকে চার উপজেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ডা. জাহিদ হোসেন তাঁর সহধর্মিণীকে সাথে নিয়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয় নেতৃবৃন্দ এই জয়কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading