রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

০ টি মন্তব্য 11 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন | সমবানী

পিরোজপুরের কাউখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।
১৯ মার্চ বুধবার সকাল ৯ টায় উপজেলা সদর ইউনিয়নের অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে চাল তুলে দেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাউখালীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে অত্র উপজেলায় ১০২ টন, ১৭০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ হাজার ২১৭ জন হত দরিদ্র পরিবারকে ১০ কেজি করে এ চাল প্রদান করা হবে।

VGF rice distribution inaugurated in Kaukhali 2 | কাউখালীতে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন | সমবানী

উদ্বোধনী অনুষ্ঠানে কাউখালী সদর ইউনিয়নের ৪ হাজার ৩৯জন পরিবারকে চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ট্যাগ অফিসার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,ইউপি সচিব আশুতোষ বড়াল, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন,যাচাই-বাছাই এর মাধ্যমে ঈদুল ফিতর উপলক্ষে অত্র উপজেলায় ১০ হাজার ২১৭ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading