বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

০ টি মন্তব্য 22 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ মাছুম বিল্লাহ,ঝালকাঠি
print news | কাঠালিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন | সমবানী

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মীকে হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ফেব্রæয়ারি বুধবার দুপুরে উপজেলা বিএনপির বাস স্ট্যান্ডস্থ কার্যলয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন। এ সময় তিনি জানান, বিএনপি নামধারী কর্নেল (অবঃ) মোস্তাফিজুর রহমান, জাকারিয়া লিংকন, সেলিম রেজা ও গোলাম আজম সৌকত বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে রাজাপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।

এ মামলায় কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, যুন্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব, আনোয়ার হোসেন সাগরসহ একাধিক নেতা-কর্মীকে হয়রানিমূলক আসামী করা হয়েছে। আমরা কাঠালিয়া উপজেলা বিএনপি, এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবীদিন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, বিএনপি নেতা হাসিব ভুট্টসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading