কাউখালীতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার পরে উপজেলা দলীয় কার্যালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, বদরুদ্দোজা মিঞা, গিয়াস উদ্দিন অলি, সায়েম তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়েব সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব বর্তমান সরকারের।
ইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানান। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব না। অনুষ্ঠানের সভাপতি আহসান কবির বলেন, সরকারের কাছে জোর দাবি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দেশের স্বাভাবিক পরিবেশ তৈরি করে নির্বাচন দেন। জনগণের সরকার ছাড়া দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব না।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
