বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিএনপির শোক র‍্যালি ও দোয়া অনুষ্ঠান

০ টি মন্তব্য 16 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক, মোংলা
print news | মোংলায় জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিএনপির শোক র‍্যালি ও দোয়া অনুষ্ঠান | সমবানী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর শাখার উদ্যোগে জুলাই বিপ্লব ২০২৪-এর গণঅভ্যুত্থানের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোংলা পৌরসভার সামনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী। তিনি বলেন,”জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক। যারা এই বিপ্লবে শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে।

দেশের বর্তমান পরিস্থিতিতেও সেই আন্দোলনের চেতনা আমাদের পথ দেখাচ্ছে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ মান্নান হাওলাদার, মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মাহাবুবুর রহমান মানিক।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ এমরান হোসেন, মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব মোঃ খোরশেদ আলম,পৌর মহিলা দলের সভা নেত্রী কমলা বেগম, সাধারণ সম্পাদক আয়েশা বেগম, বিএনপি নেতা মাহমুদ রিয়াদ, বিএনপি নেতা নাসির তালুকদারও প্রতিটি ওয়ার্ডের বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা, শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading