বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিএনপির অফিস ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিন নেতা কারাগারে

০ টি মন্তব্য 18 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে বিএনপির অফিস ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিন নেতা কারাগারে | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সহ সভাপতি মাহামুদ খান খোকন,উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দীন তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে আওয়ামীলীগের সভাপতি সহ তিনজন আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা জজ মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন জানান।

জানাগেছে, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সহ সভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির তালুকদার বিরুদ্ধে গত ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে। এর আগে উচ্চ আদালত থেকে এই মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছিলেন এই আওয়ামী লীগের শীর্ষ এই তিন নেতা।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading