কাউখালীতে ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রতিনিধিঃ
কাউখালী
পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ইউপি সদস্য হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার অপসারনের দাবীতে গত ২ জানুয়ারী এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (১জুলাই) পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।
মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সম্পাদক তারিকুর ইসলাম সুমন জানান, গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমান সহ অন্যরা দেশী অস্ত্র, বোমা নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তারিকুল ইসলাম সুমন সহ ছাত্রদলের বেশ কয়েকজন আহত হন। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আসামী পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালতের বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
