বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনপর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা

০ টি মন্তব্য 24 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | দীর্ঘদিনপর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা | সমবানী

যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে আসছেন। আগামী ১৪ জানুয়ারি (মঙ্গলবার) তিনি লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

একই দিন দুপুর ৩টায় তিনি ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন।

জানা গেছে,আগামী ২২ জানুয়ারি, সকাল ১১টায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর মাজারে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন।
আবেদ রাজা দীর্ঘ দিন প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি তার ভালোবাসা অটুট। তবে তিনি ব্যক্তিগত ভাবে গভীর দুঃখ প্রকাশ করেছেন, কারণ সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাই সিলেট জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক তালাত আজিজের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি।

তিনি বলেন, ’স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তার পরিবারকে হারানোর বেদনাকে বহুগুণ বাড়িয়েছে। তবে দেশের জনগণের প্রতি তার দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি।

আবেদ রাজা দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, আবেদ রাজা বর্তমানে যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দক্ষিণ সুরমা যুবদলের সাবেক সভাপতি এবং সিলেট সদর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading