কুড়িগ্রামে এনসিটিএফ’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুড়িগ্রামের কলেজ মোড়স্থ সাধারণ পাঠাগার হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪২জন শিশু অংশগ্রহণ করে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ অনুষ্ঠানে সহযোগিতা করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মার্জিয়া মেধা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক মাহবুবুর রহমান, ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সভাপতি রেজওয়ানুল হক নুরনবী, উপদেষ্টা কমিটির সদস্য সংগ্রামী ইলা বর্ষণ ও মেহেদী হাসান প্রমুখ।
নির্বাচনে বিভিন্ন পদে ১৮ জন শিশু প্রতিদ্বন্দিতা করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন-সভাপতি নোশীন তানভীর আহমেদ, সহ-সভাপতি মাহিয়া জান্নাত রোজ, সাধারণ সম্পাদক সংগ্রামী সাফিয়া বরণ, যুগ্ম সাধারণ সম্পাদক নিহাফ খান, সাংগঠনিক সম্পাদক আল আরাফাত, শিশু সাংবাদিক আকাশ বাবু ও সামিয়া তাবাসসুম শাম্মী, শিশু গবেষক মেহেদী হাসান মিশকাত ও সাবিহা কবীর, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মুজাহিদ ইসলাম জয় ও জান্নাতুল ফিরদাউস মিম।
নির্বাচন শেষে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হয় এবং সদ্য বিদায়ী কমিটির সদস্যদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
