বোরহানউদ্দিনে হাইওয়ে রোডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ভোলা টু চরফ্যাশন রোডে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রিন্স অব লাবিবা নামের একটি বাস রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। অপর বাস গাছের সাথে ঠেক দেয়। এই দুর্ঘটনায় উভয় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে উপজেলার মানিকা বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন সড়কে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. ছিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
