বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান নির্মানের চেষ্টা হামলায় আহত-২
প্রতিনিধিঃ
নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পৌরসভা ৫ নং ওয়ার্ড দক্ষিণ বাসস্টান্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের চেষ্টা। উভয় পক্ষের হামলায় আহত -২।
আলহাজ্ব আবদুর রব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আহত মোঃ জাকির হোসেন হাওলাদার জানান, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভা ৫ নং ওয়ার্ড আমার ভোগদখলীয় ১০ শতাংশ জমিতে মোঃ শাহজাহান দোকান ঘর নির্মাণ করতেছে। আমি বাঁধা প্রদান করলে।
মোঃ শাজাহান তার স্ত্রী হাফসা বেগম দুই কন্যা সহ অতর্কিত ভাবে হামলা করে। এতে আমি গুরুতর আহত হয়ে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছি। শিক্ষকের উপর হামলার হওয়ায়। বোরহানউদ্দিন শিক্ষক সমাজের মধ্যে চরম ক্ষোপ বিরাজ করছে। আমি ২০০৬ সালে সেলিনা বেগম থেকে ১০ শতাংশ নাল জমি ক্রয় করি। ২০২০ সালে নাল জমি বালু দিয়ে ভরাট করে দোকান ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় কাউন্সিলর সহ আমার কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি বিএনপি সমর্থিত হওয়ায়। তাদের সাথে পারি নাই।
যাতে আমার ভোগদখলীয় জমিতে জোড় পূর্বক কোন স্থাপনা নির্মাণ করতে না পারে আমি আদালতের শরনাপর্ন হলে। আদালত ২৬-১০-২০২১ তারিখে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। নিষেধাজ্ঞা নং ১০৫/২১ ইং। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় সে আবার আবার দলীয় ক্ষমতা প্রয়োগ করে দোকান ঘর নির্মাণের চেষ্টা করলে। আমি প্রশাসন কে অবহিত করলে। তাদেরকে থানায় ডেকে নিয়ে মুচলিকা রেখে দেয়। আদালতের মামলা সুরাহ না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ শাহজাহান জানান,আমার ভোগদখলীয় জমিতে আমি আছি। মোঃ জাকির হোসেন হাওলাদার তার জমি সঠিক। সে এখানে পাবে না সে দাগ দিয়ে পাবে। ২৮ ফেব্রয়ারি শুক্রবার দুপুরে আমি দোকান ঘর নির্মাণের জন্য কোন প্রস্তুতি নেই নাই। টিন গুলোর নিচনে ইট ছিল সে গুলো সরাইয়া নিতেছি। এ খবর শুনে আমার প্রতিপক্ষ এসে বাঁধা প্রদান করলে কথাকাটা কাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে আমার স্ত্রী ও ভাই আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
