কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাপায় মোটর সাইকেল আরোহী সৌরভ আলী (১৯) ও প্লাবন মিয়া (১৮) নামে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশীরপাতা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সৌরভ উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজর ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্করের ছেলে এবং প্লাবন মিয়া একই এলাকার বকিয়ত আলীর ছেলে। তারা দু’জন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে মোটরবাইকযোগে বাড়ি ফিরছিল। এসময় উলিপুর উপজেলার নিরাশীরপাতা বটতলা এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় প্লাবন মিয়াকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
