বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

০ টি মন্তব্য 36 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ নাসির মোল্লা( বরগুনা) বামনা
print news | নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক | সমবানী

গতকাল ১০ জুলাই ২০২৫ বরগুনার বামনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১০-০৭-২০২৫) দিবাগত রাতে বরগুনার বামনা উপজেলার বামনা ইউনিয়ন এর সোনাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন( ৩৫) এবং মোঃ তরিকুল ইসলাম মামুন(৩৮) নামের দুইজনকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, অবৈধ ব্যবসার কাজে ব্যবহৃত ০১ টি ডিসকভার মোটরসাইকেল, ০১ টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ০৩ টি মোবাইল ফোন এবং মানিব্যাগসহ ১৩৫০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বামনা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading