সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে এক কোটি ৬২ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
১০ জুলাই আনুমানিক রাত ২ টায় সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার আওতাধীন হায়দারপুর বাজার পাঁকা রাস্তার উপর হতে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি কাভার্ড ভ্যানসহ ১৮৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪৮৭২ পিস Dog & Cat এর ভারতীয় ঔষধ আটক করে।
আটককৃত কাভার্ড ভ্যান-১টি যার আনুমানিক মূল্য-১৫ লক্ষ টাকা, ভারতীয় কসমেটিক্স ১৮৯৭৭ পিস যার আনুমানিক মূল্য– এক কোটি বারো লক্ষ পনেরো হাজার চারশত সাত টাকা এবং Dog & Cat এর ভারতীয় ঔষধ-১৪৮৭২ পিস যার আনুমানিক মূল্য-পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত ছেচল্লিশ টাকা। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য- এক কোটি বাষট্টি লক্ষ সত্তর হাজার তিপ্পান্ন টাকা।
উক্ত অভিযানে শান্তিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি, এবং সুনামগঞ্জ বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, বিজিবি সদস্যসহ ও সেনাবাহিনীর সদস্য সহ সর্বমোট ৪৬ জন অংশগ্রহন করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত কাভার্ড ভ্যানসহ ভারতীয় কসমেটিক্স ও Dog & Cat এর ঔষধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
