শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

০ টি মন্তব্য 7 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু | সমবানী

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্ত্তিমারী এলাকায় পানিতে ডুবে শাহবাব মন্ডল ও আবু তোহা মন্ডল নামে আড়াই বছরের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
বুধবার সকালে ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা, কর্ত্তিমারী এলাকার শাহজাহান ও দিঘলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির আঙিনা।
রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ‌নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading