রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ক্যাট্রেক্স ফ্যাশনে তালা, বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

০ টি মন্তব্য 5 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
print news | শ্রীপুরে ক্যাট্রেক্স ফ্যাশনে তালা, বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ | সমবানী

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোষ না করেই গেইটে তালা ঝুলিয়ে দেয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন ক্যাট্রেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেডের শ্রমিকরা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া এলাকায় কারখানার সামনে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, নিয়মিত কাজে যোগ দিতে এসে কারখানার মূল গেইটে তালা ঝুলানো দেখতে পান তারা। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ আড়াই মাস থেকে ছয় মাস পর্যন্ত বকেয়া বেতন এখনো পরিশোধ করা হয়নি। পাশাপাশি ছুটির টাকা, হাজিরা বোনাসসহ বিভিন্ন পাওনাদি দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে।

কারখানার শ্রমিক রফিকুল জানান, বুধবার সকালে এসে দেখি গেইটে তালা। কোনো নোটিশ নেই। বকেয়া চাইলে উল্টো পুলিশ দিয়ে হয়রানি করা হয়। বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। বেতন না পাওয়ায় দোকানের বকেয়া, ঘরভাড়া সব জমে গেছে। দ্রুত বকেয়া পরিশোধের পাশাপাশি কারখানা বন্ধ হলে অগ্রিম তিন মাসের বেতন দেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কারখানার ডিএম (অপারেশন) ফারুক হোসেন খান বলেন, কাজের ঘাটতির কারণে কয়েক মাস ধরে শ্রমিকরা কার্যত বসে ছিলেন। মালিক পক্ষ চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে। সে কারণেই সকালে তালা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে,শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির চেষ্ঠা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading