রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে অবৈধভাবে মাটি কাটে ভাটায় পরিবহন, ২ টি এস্কেভেটর জব্দ, জরিমানা

০ টি মন্তব্য 11 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
print news | বোরহানউদ্দিনে অবৈধভাবে মাটি কাটে ভাটায় পরিবহন, ২ টি এস্কেভেটর জব্দ, জরিমানা | সমবানী

ভোলা’র বোরহানউদ্দিনে অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইট ভাটায় পরিবহন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি এস্কেভেটর জব্দ (ভেকু মেশিন ) ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় সোমবার ২৭ জানুয়ারি সকালে উপজেলার সাচরা ইউনিয়নে তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও চর কাটা বন্ধে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

এসময় সাচড়া ইউনিয়নে অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় পরিবহন করার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি এস্কেভেটর জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

এবিষয় এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মেহদী হাসান গণ মাধ্যমকে বলেন অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইট ভাটায় পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি এস্কেভেটর জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইটভাটা কে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন কোস্টগার্ড ও নৌ পুলিশ, মির্জাকালু ফাড়ি, বোরহানউদ্দিন।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading