বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে দুইজনের জেল-জরিমানা
প্রতিনিধিঃ
মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া, বরিশাল
বরিশালের বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে জেল ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গাঁজা গাছ চাষের অভিযোগে মিলন হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বন্দর বাজারের একজন চা ও কনফেকশনারি ব্যবসায়ী। এ সময় তার বাড়ি থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীব। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিন দুপুরে পৌরসভার মাহিন্দ্র-আলফা স্ট্যান্ড এলাকায় পৃথক অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কুনিয়ারী গ্রামের রুহুল আমিনের ছেলে হৃদয় হাসান (২৫)-কে ৬ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
