শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের ঈদে পরিবহনে ভাড়া বেশি নেয়া হচ্ছে না নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

০ টি মন্তব্য 12 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
print news | এবারের ঈদে পরিবহনে ভাড়া বেশি নেয়া হচ্ছে না নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী | সমবানী

এবারের ঈদে পরিবহনে ১শত টাকা নয় ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছে। যারা এই অভিযোগ করেছে আপনারা বলেন কোন পরিবহনে কার কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নলুয়া- বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ বদিউল আলম (এমপি) এ কথা বলেন। তিনি আরো বলেন, এবারের ঈদে সড়কে যানজট ছাড়াই নির্বিঘ্নে যান চলাচল করছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী(এমপি), বরিশাল-৬ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন (এমপি) উপস্থিত ছিলেন।

মন্ত্রী মঙ্গলবার বিকেল ৩টায় দুমকির রাজাখালী এলাকায় বরিশাল (দিনারেরপুল) -লক্ষীপাশা -দুমকি সড়ক এর ২৭তম কিলোমিটারে পান্ডব ও পায়রা নদীর উপর নলুয়া- বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৩৮০ মিটার দৈর্ঘ্য সেতুটি ২১ সালে জুনে একনেকে অনুমোদন লাভ করেন।

সেতুটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০২৩.৫০ কোটি টাকা। সড়ক ও জনপদ অধিদপ্তর, সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading