শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

০ টি মন্তব্য 18 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (৩০ জানুয়ারি) কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের আয়োজনে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ। প্রশিক্ষণে ৪০ জন প্রিজাইডিং অফিসার, ১৪৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৩০০ জন পোলিং অফিসার কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading