অবশেষে বন্ধ হলো চরফ্যাশন সড়কের পরিবহন থেকে টোল আদায়
প্রতিনিধিঃ
চরফ্যাশন
পরিবহন মালিক-চালকদের টোল প্রত্যাহারের দাবী ও আদালতের নিষেধজ্ঞা থাকায় অবশেষে বন্ধ হলো চরফ্যাশনের সড়কের পরিবহন থেকে টোল আদায়। গতকাল বুধবার ২৯ এপ্রিল থেকে টোল আদায় বন্ধ করা হয়। এতে করে পরিবহন ও চালাকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
চরফ্যাশন পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে আদালতের নিষেধাজ্ঞায় থাকায় তারা ইজারা বাতিল করে চরফ্যাশন পৌরসভার সড়কের পরিবহন থেকে টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ থেকে চরফ্যাশন সড়কের পরিবহন থেকে টোল আদায়ের জন্য ইজারা দেয়।
এতে করে অটরিকশা, বোরাক,টমটম, ভটভটি, ভাড়ায় চালিত মটর চাইকেল,ট্রাক, কাভার্ড ভ্যানসহ সব ধরনের পরিবহন থেকে প্রতিদিন টোল আদায় করা হয়। এতে পরিবহন মালিক শ্রমিকরা টোল আদায় প্রত্যাহারের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানায়।
ইতোপূর্বে জামায়াতে ইসলামী বাংলাদেশের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর টোল আদায় বন্ধে স্মারক লিপি প্রদান করে। পরিবহন থেকে টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করায় কর্তৃপক্ষকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
