বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদল নেতা মামুন মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন।।

০ টি মন্তব্য 21 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
print news | লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদল নেতা মামুন মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন।। | সমবানী

মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লা’র বিরুদ্ধে
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৯ এপ্রিল) শেষ বিকেলে আলীপুর খাপড়াভাঙ্গা সেতুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, মহিপুর থানা যুবদল নেতা আলী আক্কাস হাওলাদার, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, মহিপুর থানা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর সিকদার, শ্রমিক নেতা ইউনুসহ মহিপুর থানার ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কারাবন্দী মামুন মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য: গত ১৬ মার্চ আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মশিউর রহমান নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধর ও ২ লাখ ৪০ হাজার টাকা ছিঁনিয়ে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে মহিপুর থানায় মামলার দায়ের করেন।

এ মামলায় গত ৯ এপ্রিল মধ্যরাতে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার নিজ বাসা থেকে মামুন মেল্লাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। ১০ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading