কাউখালীতে তিনদিন ব্যাপী হাঁস মুরগি পালন প্রশিক্ষণ
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ শিকদার, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কাউখালী অফিসের আয়োজনে ২০ নভেম্বর বুধবার সকাল দশটায় বিআরডিবি হলরুমে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০২৪/ ২৫ অর্থবছরে উপজেলায় তিন দিনব্যাপী হাঁস মুরগি পালনের উপর আয় বর্ধন মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন বিআরডিবি সমবায় সমিতির নারী সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন বিআরডিবি পিরোজপুর জেলার উপ-পরিচালক মোঃ নাজমুল আনোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা সরকার, ভেটেনারি সার্জন ডাক্তার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মনজুর এলাহী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান।
প্রশিক্ষণে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মনজুর এলাহী নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান উপর বিস্তারিত আলোচনা করেন। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার হাঁস-মুরগির পরিচর্যার কৌশল শিখিয়ে দেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
