মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে তিনটি ইটভাটায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

০ টি মন্তব্য 22 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
print news | বোরহানউদ্দিনে তিনটি ইটভাটায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা | সমবানী

ভোলা জেলার বোরহানউদ্দিনে তিনটি ইট ভাটায় ৪লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

১১ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টা ৩০ পর্যন্ত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে দেউলা ইউনিয়নের আমিন ব্রিকস (এএন), কাচিয়া ইউনিয়নের রাকিব ব্রিকস ও এফএম ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আমিন ব্রিকস (এএন) ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং অনুমতি ব্যতীত কৃষিজমির মাটি ব্যবহারের দায়ে সজল আহাম্মেদ(২৬)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং অনুমতি ব্যতীত ইটের কাঁচামাল হিসেবে কৃষিজমির মাটি ব্যবহার করায় রাকিব ব্রিকস এর বেলায়েত হোসেন (৬৫) এবং এফএম ব্রিকস এর আবুল হোসেন (৫৫)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধরায় যথাক্রমে ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস, বোরহানউদ্দিন, ভোলা।

এ ব্যপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান জানান, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading