সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্নীতিবাজ জুলুমবাজ চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে দেশের জনগণ- নুরুল ইসলাম ছাত্রশিবির সভাপতি 

০ টি মন্তব্য 6 ভিউ 9 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | দূর্নীতিবাজ জুলুমবাজ চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে দেশের জনগণ- নুরুল ইসলাম ছাত্রশিবির সভাপতি  | সমবানী

দূর্নীতিবাজ, জুলুমবাজ ও চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে দেশের জনগণ। আমরা দূর্নীতি করবো না দূর্নীতিবাজ জুলুমবাজ ও চাঁদাবাজদের এদেশের মাটিতে ঠাঁই দিবো না। আমরা টেন্ডারবাজি করবো না কাউকে টেন্ডারবাজি করতে দিবো না ইনশাআল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোট ও জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের জনসভায় এসব কথা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল ইসলাম সাদ্দাম।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া স্কুল অ্যান্ড কলেজ উপজেলা জামায়াতের আমীর আবুল কাশেম এর সভাপতিত্বে দাঁড়িপাল্লা প্রতীকের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রশিবির এর সভাপতি মোঃ নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, আল্লাহর এই জমিনে দূর্নীতিবাজ, জুলুমবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে ছাত্রশিবির কাফেলাকে বিগত ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। ১৯৭১ সালে শেখ মুজিবুর স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে ৯ মাস যুদ্ধ করে ৩০ মানুষ প্রাণ দিয়েছে মা বোনদের ইজ্জত হারিয়েছে কিন্তু সে সময় শেষ মুজিবুর রহমানের অস্থিত্ব ছিলো না। তারপর তার দল ফ্যাসিবাদি তৈরি করেছিলেন। গত ২৪ জুলাই গনঅভ্যুত্থানে বাংলার তরুণ, যুবক ও সর্বসাধারনের তোপের মুখে স্বৈরাচার বিদায় হয়েছে।

আমীরে জামায়াত বলেছেন, আগামীতে জামায়াতে ইসলামী জনগণের ভোটের রায়ে সরকার গঠন করতে পারলে আপনাদের দিনাজপুর-৬ আসনের প্রানের দাবি বিরামপুরে জেলা সহ উপজেলা ও জেলা শহরের স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসা আধুনিকায়ন এবং উত্তর অঞ্চলে উন্নয়নের বিপ্লব ঘটনো হবে। আমাদের বিরোধী পক্ষ যারা আমাদের দূর্নীতির কথা বলে তাদের বুকের পাঠা থাকলে সামনে এসে প্রমাণ দিতে পারলে ছাত্রশিবির এই দ্বায়িত্ব ছেড়ে দিবো। শুনতেছি কেউ কেউ ভোট চুরির চিন্তা করতিছেন। তাদের স্পষ্ট ভাষায় বলতে চায় ছাত্রশিবির স্বৈরাচার বিদায় দিয়েছে যারা ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট চুরির চেষ্টা করলে তাদের রুখে দিতে প্রস্তুত ছাত্রশিবির।

জনসভায় সনাতনধর্মের লক্ষ্মণ চন্দ্র রায়, বলেন, আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীকের সরকার গঠন হলে আমরা হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবো। আমি দেখেছি জামায়াতের লোকজন আমাদের মন্দির পাহারা দেয়। তাদের দারা আমাদের ক্ষতি হতে পারে না। তাই আগামী নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

জনসভায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের ১১ দলীয় জোট ও জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জনগণের ভোটের রায়ে যদি জয়লাভ করে আল্লাহ আমাকে দ্বায়িত্ব দেয়। তাহলে আপনাদের সাথে নিয়ে বিরামপুরে জেলা সহ চার উপজেলার সকল কাঁচা রাস্তা পাকাকরণ হবে ইনশাআল্লাহ! হিলি স্থলবন্দরকে আধুনিকায়ন সহ হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা করা হবে। নবাবগঞ্জে পৌরসভা সহ ভাদুড়িয়া বাজারে আধুনিক পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে ইনশাআল্লাহ!

এসময় আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার সানি আব্দুল হক, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, নবাবগঞ্জ নাগরিক পার্টির আহবায়ক গোলাম মোস্তফা, এবি পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম

কেন্দ্রীয় ছাত্রশিবিরের ধর্ম বিষয়ক সম্পাদক মুনতাসীর ইমন, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, দক্ষিণ দিনাজপুর ছাত্রশিবির সভাপতি সাজেদুর রহমান সহ ১১ দলীয় জোটের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading