ভোলা-২ আসনে ১৩৮ টি ভোট কেন্দ্র ৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
প্রতিনিধিঃ
মিসেস অনন্যা হাওলাদার, ভোলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বীপ জেলা ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) সংসদীয় আসনে ৭৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলা জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার৫৪৬ জন, বোরহানউদ্দিন উপজেলায় ২ লাখ ২৯ হাজার ৫১১ জন, দৌলতখানে উপজেলা ১ লাখ ৬৬ হাজার ৩৫ জন।
এই আসনে ১শ ৩৮টি ভোট কেন্দ্রে এসব ভোটাররা ভোট প্রদান করবেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি আরও বলেন, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রেখে নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়াও নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
