লালমনিরহাট-২আসনের বিএনপির প্রার্থীর নাম ঘোষনা হল না, নেপথ্যে দুই ভাইয়ের দ্বন্দ।
প্রতিনিধিঃ
লালমনিরহাট
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতিবান্ধা) আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-৩ (সদর) আসনে জেলা বিএনপি সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নাম ঘোষনা করেন।
কিন্তু লালমনিরহাট-২আসনে কেন নাম ঘোষনা হল না এ বিষয়ে জানতে চাইলে না প্রকাশ না করার শর্তে শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা জানান যে লাললমনিরহাট-২ আসনে রোকন উদ্দিন বাবুল ও জাহাঙ্গীর আলম এর (দুই ভাইয়ের) দ্বন্দে এ পর্যায়ে যে, স্থানীয় বিএনপির কর্মীরা দু ভাগে বিভক্ত হয়ে পরেছেন।
সে কারণে জেলা বিএনপি গত ৩০ অক্টোবর ২০২৫ দুই ভাইকে নির্বাচনী জনসভা না করার নির্দেশ দেয়। একাধিক বার লালমনিরহাট জেলা বিএনপি বিষয়টি সমঝোতার চেষ্ঠা করেও ব্যর্থ হয়েছে। যে কোন এক ভাই নমিনেশন পেলে অপর একজন স্বতন্ত্র নির্বাচন করতে পারেন বিষয়টি এ পর্যায়ে আছে। সে জন্য এই আসনে নাম ঘোষনা হয় নি।
বর্তমানে এই বিষয়টি বিএনপির হাই কমান্ড দেখছেন। এমনও হতে পারে তারেক রহমান দুই ভাইযের সাথে কথা বলে বিষয়টির সুন্দর সমাধান করবেন। যদিও এতে সমাধান না হয় প্রশ্ন করা হলে, সে ক্ষেত্রে দুই ভাইয়ের সম্মতিতে তৃতীয় একজনকে বিএনপি মনোনয়ন দেবে দুই ভাই একত্রে বিএনপির সেই প্রার্থীর জন্য কাজ করবেন।
তবে বিএনবি লালমনিরহাট-২ আসনে বিভক্তি হতে দেবে না। উল্লেখ্য লালমনিরহাট-২ আসনে জামায়তের প্রার্থী বেশ শক্ত আসনে আছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রোকন উদ্দীন বাবুল বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
