লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় কম্বল এবং ফেন্সিডিল ও গাঁজা জব্দ
প্রতিনিধিঃ
লালমনিরহাট
০৪ নভেম্বর ২০২৫ রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিওপির বিশেষ টহলদল ০৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় কম্বল এবং ফেন্সিডিল ও গাঁজা জব্দ করেছে।
০৪ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:১০ মিনিটে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে অনন্তপুর বিওপি’র আওতাধীন পশ্চিম অনন্তপুর (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় কম্বল ১৭টি উদ্ধার করা হয়।
একই দিনে রাত আনুমানিক ১২:৩০ মিনিটে গোড়কমন্ডল বিওপি’র আওতাধীন নামাটারি
(থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম) নামক স্থানে টহল পরিচালনাকালীন চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ৪.৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
আর এক অভিযানে রাত আনুমানিক ০২:৩০ মিনিটে বুড়িরহাট বিওপির টহলদল সীমান্তের কাছাকাছি কিছু সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল লক্ষ্য করে তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্য ভারতীয় কম্বল ১৭ টি, যার বাজার মূল্য ১,১০,৫০০/- টাকা ও ভারতীয় গাঁজা ৪.৭ কেজি, যার বাজার মূল্য ১৬,৪৫০/- টাকা এবং ভারতীয় ফেন্সিডিল ৫০ বোতল, যার বাজার মূল্য ২০,০০০/- টাকাসহ সর্বমোট বাজার মূল্য ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
