দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে- বিএনপির নেতা আলহাজ্ব জুলফিকর আলী
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা
দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অবমাননাকারীদের দল থেকে বহিস্কার করা হবে। দলের চেয়ারম্যান বলেছেন হিন্দু ভাইদের প্রতি সহানুভূতিসহ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের সঙ্গে বন্ধু সূলভ আচরণ করতে হবে।
শনিবার (২ নভেম্বর) বিকাল ৪টায় সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলী এসব কথা বলেন।
তিনি আরো বরেন, নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করতে হবে। কোনো ভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। দলের বা দলের বাইরের কোন মানুষ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। সকলের জানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দেশ সবার। সকলকে নিয়ে সহাবস্থানে থাকতে হবে। দেশ গড়তে হবে। দেশের সেবায় আত্ম নিয়োগ করতে হবে।
তাছাড়া সংঘাত-সহিংসতা এড়িয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
উক্ত সভার সভাপতিত্বে করেন,১ নং ওয়ার্ড সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আঃ মান্নান হালদার, পৌর বিএনপির সদস্য ও সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, সঞ্চালনায় ছিলেন বি এম ইউসুফ পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজী ফারুক, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, ২ নং ওয়ার্ড সভাপতি হাজী কামাল , ৮ নং ওয়ার্ড বিএনপি’র সম্পাদক সম্পাদক আঃ রাজ্জাক,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন হোসেন টুটুল, পৌর শ্রমিক দলের আহবায়ক আলতাফ হোসেন চৌধুরী, সদস্য সচিব মোঃ মনির হোসেন, তাতি দলের সভাপতি হাজী আলম,মহিলা নেত্রী বেবী বেগম, লিলি বেগম, ফরিদা বেগম, মনি, পৌর মৎস্যজীবী দলের সভাপতি গাজী মাইনুল ইসলাম (মনু), মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের পৌর আহবায়ক মোঃ শামীম, মোঃ শহিদুল ইসলাম, জামাল, মামুন, রুবেল,সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
