দেশ স্বৈরাচারমুক্ত হলো কিন্তু জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহার কেন মুক্ত নয়?
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় সিলেট রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখা।
সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশ্ন রেখেছেন : ৫ আগস্টের পর দেশ স্বাধীন হলেও আমাদের নেতা এ টিএম আজহার কেন কারাগারে? অবিলম্বে তার মুক্তি না দিলে জেল ঘেরাও কর্মসূচিও দিতে পারে জামায়াতে ইসলামীএমনটাই মন্তব্য করেছেন দলটির নেতারা।
জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহার যুদ্ধা অপরাধ দন্ডে আসামি হলেও দলের নেতারা বলছেন এটা ছিল শেখ হাসিনার সাজানো ট্রাইবুনাল। তাই মানবিক কারণেই তারা ওই নেতার মুক্তি চান।
মঙ্গলবার দুপুর থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মী রেজিস্ট্রারি মাঠে সমবেত হতে থাকে। তারা বলতে থাকে” দাবি মোদের একটাই আঝার ভাইয়ের মুক্তি ”
পরে সেখানে সমাবেশ করে দলটি নেতারা । এতে দলে দলে মিছিল সহকারে জামায়াতের বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন শাখা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি।
শবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
