বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে চার কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

০ টি মন্তব্য 5 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | এক বছরে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে চার কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। | সমবানী

সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন দিনে ও রাতে বিজিবির চোঁখ ফাঁকি দিয়ে নানা জাতের মাদকদ্রব্য আসে। প্রায়শই বিজিবির আভিযানিক দল মাদকদ্রব্য আটক করে। আবার বিজিবির চোঁখ ফাঁকি দিয়ে নানা কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে চোরাকারবারীরা ।

তার পর ও থেমে নেই অবৈধ মাদকদ্রব্যসহ চোরাচালান। সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় বিগত এক বছরে প্রায় চার কোটি টাকার নানা জাতের মাদকদ্রব্য আটক করা হয় বিভিন্ন সীমান্তে। ভারতীয় বিভিন্ন প্রকার মদ ২২ হাজার ৯৯৫ বোতল, বিয়ার ৭শ বোতল, গাঁজা সাড়ে ২১ কেজি, বিভিন্ন প্রকার বিড়ি এক লাখ দশ হাজার পাঁচশত দশ প্যাকেট, ইয়াবা ট্যাবলেট ৪৪ পিছ,ও বাংলা চোলাই মদ সাড়ে চার লিটার। সর্ব মোট তিন কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার টাকা।

সুনামগঞ্জ বিজিবির সদস্য গণ সুনামগঞ্জ সীমান্তের ১২০ কিলোমিটার এলাকায় নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রেখেছেন। পাশাপাশি বিভিন্ন সময় সীমান্তের বাসিন্দাদের নিয়ে জন সচেতনতামূলক সভা,সেমিনার করে মাদকদ্রব্য কেনা,বেচা, সেবন এবং পাচার বন্ধের জন্য আহ্বান জানান। ২৫ জুন সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকায় মাদক বিরোধী জনসচেতনতা সভা করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।

উপজেলার রতারগাঁও গুচ্ছগ্রাম অনুষ্ঠিত সমাবেশে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাদকের কুফল বিষয়ে সচেতন করা হয়।

অবৈধভাবে মাদক পাচার, সেবন ও ক্রয় বিক্রয় বিরত থাকতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। এছাড়াও অবৈধ পাচার রোধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করতে সর্বস্তরের জনগনকে অনুরোধ জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির, সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম,বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মখলেছুর রহমান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সাব ইন্সপেক্টর আদনান আরিফ রিফাত সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading