প্রযুক্তি খাতে সংস্কারের দাবি প্রযুক্তি উদ্যোক্তাদের
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক
আলোচনা সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান বলেন, তার প্রতিষ্ঠান খুব দ্রুতই ব্যবসায়ীদের সমন্বয়ে একটি বিজনেস অ্যাডভাইসারি কাউন্সিল তৈরি করবে যাদের পরামর্শে দেশি ও বিদেশি বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন বলেন, বিটিআরসির নেতৃত্বে টেলিকম ইন্ডাস্ট্রিতে বিদ্যমান একচেটিয়া লাইসেন্স ব্যবসার কথা সম্পর্কে ওয়াকিবহাল। এছাড়া ডাটা ও কল রেট কমানোর ব্যাপারে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। খুব শিগগিরই বেশ কিছু সংস্কার দৃশ্যমান হবে। তিনি বিটিআরসির স্বায়ত্তশাসনের ব্যাপারেও গুরুত্বারোপ করে বলেন, গত সরকার টেলিকম মন্ত্রণালয়কে ক্ষমতা দিতে গিয়ে বিটিআরসিকে অনেক ক্ষেত্রে অকার্যকর করে ফেলেছে। এ সময় টেলিকম বিশেষজ্ঞ মাহতাবউদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছরে কিছু বিশেষ গোষ্ঠীকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার জন্য নানা ধরনের কৃত্রিম স্তর তৈরি করে বিশেষ লাইসেন্স দেওয়া হয়েছে। সময় এসেছে সমন্বিত একক লাইসেন্স পদ্ধতি প্রবর্তন করার।
ইন্টারনেট অব থিংস (আইওটি) বিষয়ক উদ্যোক্তা বন্ডস্টাইনের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ বলেন, বর্তমানে আইওটি ডিভাইসের উপর শুল্ক থাকার কারণে আইওটি ও এর আনুষঙ্গিক শিল্পের বিকাশ হচ্ছে না। অন্যরকম গ্রুপের প্রধান মাহমুদুল হাসান সোহাগ বলেন, গুণগতমানের আইসিটি শিক্ষা বা ট্রেনিং না দেওয়া গেলে প্রযুক্তি খাত নিয়ে বেশি দূর এগোনো যাবে না।
সঞ্চালকারী ফাহিম মাশরুর বলেন, গত এক দশকে প্রযুক্তি খাতে যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে তাতে শুধু কিছু দালানকোঠা তৈরি হয়েছে। কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। নতুন সরকারের সবচেয়ে বড় গুরুত্ব হওয়া উচিত তরুণদের কর্মসংস্থান তৈরি।
আরও পড়ুন
- হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলের লিংক তৈরি করে পাঠাবেন যেভাবে
- সংরক্ষিত ব্যক্তিগত তথ্য বেহাত, বাড়বে নাগরিক নিরাপত্তা ঝুঁকি
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
