পূজার পর সাঁড়াশি অভিযান, বললেন আইজিপি
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক
সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে সেগুলো ফ্যাক্টচেক করে দেখা গেছে, তার বিভিন্ন তথ্যই গুজব ছিল। যেখানেই গুজব ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তথ্য দিলেই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, বিজয়া দশমীতে বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতার আশঙ্কা ছিল, তা বাস্তবে নেই। শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পূজা। ঘটনা যত ছোটই হোক না কেন যেখানেই ঘটছে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাঁতিবাজারের ঘটনায়ও চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও হবে।
এদিকে ১১ অক্টোবর রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে এক নারীর গলার চেইন ছিনতাই হয়। এ সময় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা উপস্থিত চারজনকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে ছিনতাইকারীরা পূজামণ্ডপের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। কিন্তু তা বিস্ফোরিত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন ছিনতাইকারী পূজামণ্ডপে পেছনে এক নারী দর্শনার্থীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিলে তিনি চিৎকার করেন। তখন আশেপাশের দর্শনার্থীরা এগিয়ে এলে ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হোসেন বলেন, রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরে পূজামণ্ডপে উপস্থিত লোকদের সহযোগিতায় থানা-পুলিশ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
