সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন তারেক রহমান

০ টি মন্তব্য 10 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক, মোংলা
print news | মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন তারেক রহমান | সমবানী

মোংলার সোনাইলতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপড়া গ্রামে শুক্রবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দিনমজুর রফিকুল ইসলামের ঘর পুরোপুরি পুড়ে যায়।

আগুনে তার দুই সন্তান দগ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তারা বর্তমানে শঙ্কামুক্ত।

শনিবার সকালে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ, শীতবস্ত্র ও রান্নার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

জুলফিকার আলী বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। দেশনায়ক তারেক রহমান সবসময়ই নির্দেশ দেন—যেখানে মানুষ কষ্টে আছে, সেখানে দ্রুত পৌঁছাতে হবে। আমরা সেই মানবিক বার্তার প্রেরণায় আজ এই পরিবারটির পাশে দাঁড়িয়েছি।”

এ সময় মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান হাওলাদার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তালুকদার নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম বলেন, “আমাদের সব স্বপ্ন পুড়ে গেছে। বিএনপির নেতা-কর্মীরা এসে খোঁজখবর ও সহায়তা দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading