সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে সিলেটে ইসলামী আন্দোলনের মিছিল

০ টি মন্তব্য 11 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | মাহে রমজানকে স্বাগত জানিয়ে সিলেটে ইসলামী আন্দোলনের মিছিল | সমবানী

জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ও পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে সিলেটে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্রা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত স্বাগত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেন, প্রতিদিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ছিনতাই, লুটপাট, হানাহানি অরাজকতা সব অপরাধ চরম আকার ধারণ করেছে। দ্রুত এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। আজ দেশে জননিরাপত্তা হুমকির মুখে। মানুষ আতঙ্কিত হয়ে আছে। তাই অর্ন্তবর্তীকালীন সরকারকে যথাসময়ে নির্বাচনের দেওয়ার আহবান জানান।

স্বাগত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট জেলার সাবেক সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সাবেক সদস্য আব্দুল করিম, মহানগর সদস্য আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জেলা সাংগঠনিক সম্পাদক নোমান আল ফাহাদ, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব ফজলুল হক, মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি মাওলানা বদরুল হক, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কে. এম শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি মুর্শেদ আহমদ সহ জেলা, মহানগর ও থানার নেতৃবৃন্দ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading